বাংলাদেশের আশ্রয় কেন্দ্রে বিপজ্জনক অবস্থায় রোহিঙ্গারা


পড়শী মিয়ানমার থেকে পালিয়ে আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস- আইএফআরসি’র ফটোগ্রাফার হেলেনিউস কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবির ঘুরে কিছু ছবি তুলেছেন । সেইসব ছবি আর তার বরাত দিয়ে এমন খবরটি সম্প্রতি ফলাও করে সিএনএন এর সাইটে প্রকাশ করা হয়। যাতে বলা হয়েছে, বাংলাদেশে বর্ষাকাল হলেও উখিয়া কুতুপালংয়ের ক্যাম্পগুলোতে মানবেতর জীবন কাটাচ্ছেন রোহিঙ্গারা।

Scroll to Top